৩ দিনের বিশ্ব আওলিয়া সম্মেলন সম্পন্ন

৩ দিনের বিশ্ব আওলিয়া সম্মেলন সম্পন্ন


নূর মদিনা দরবার শরীফের ৩ দিন ব্যাপী ৫২তম বার্ষিক 'বিশ্ব আওলিয়া সম্মেলন ও ইছালে ছাওয়াব মাহফিল' সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামে গত ৭,৮ ও ৯ ই মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ই মার্চ সকাল ১১টার পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় এবারের বিশ্ব আওলিয়া সম্মেলন।

সম্মেলনে সভাপতিত্ব করেনঃ 

উস্তাজুল উলামা,মুফতীয়ে আজম,মুফাসসিরে কুরআন আল্লামা আলহাজ্ব আবুল কাশেম রেজভী সুন্নী আল-ক্বাদেরী রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য বড় সাহেবজাদা, পীরে ত্বরীকত,রাহনুমায়ে শরীয়ত,মুফাসসিরে কুরআন,মুফতীয়ে আজম হযরতুল আল্লামা মাওঃ আতাউল মোস্তফা রেজভী সুন্নী আল-ক্বাদেরী (মাঃজিঃআঃ), গদীনিশীন পীর সাহেব,নূর মদীনা দরবার শরীফ।

সহঃ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনঃ

পীরে ত্বরীকত হযরতুল আল্লামা ছিদ্দিকুর রহমান মুফতী আল-ক্বাদেরী, খলিফা-নূর মদীনা দরবার শরীফ।

তিন দিনের সম্মেলনে প্রধান আলোচক হিসেবে ছিলেনঃ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন,হযরতুল আল্লামা পীর মুফতী গিয়াসউদ্দীন আত্-ত্বাহেরী,বি-বাড়ীয়া।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন,হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী,আশকোনা,ঢাকা।
হযরতুল আল্লামা মুফতী মোঃ মানজুর হোসাইন খন্দকার ছাহেব,আশকোনা,ঢাকা।

যেসকল বক্তাগণ আলোচনা করেছেনঃ 

হযরত মাওলানা মুফতী আহমদ রেজা,হযরত মাওলানা মুফতী হাফেজ হাবিবুল্লাহ মহসীন,হযরত মাওলানা মোঃ মনিরুল ইসলাম চাঁদপুরী,হযরত মাওলানা বদিউজ্জামান বাহার ছাহেব,হযরত মাওলানা মুফতী জাফর ইকবাল চাঁদপুরী ছাহেব,হযরত মাওলানা কাজী খাজা মাহমুদ রেজা,হযরত মাওলানা আলমগীর হোসেন সুরে জালালী ছাহেব প্রমূখ।

এছাড়াও আরো অনেক আলেম-উলামা আলোচনা করেছেন এবং উপস্থিত ছিলেন।

উলামাগণ ঈমান-আক্বীদা,আমল- আখলাক্ব ও অন্যান্য বিষয়ে বিষদভাবে আলোচনা করেছেন।

ঢাকা,গাজীপুর,কুমিল্লা,চাঁদপুর,নোয়াখালী,কিশোরগঞ্জ 
ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান-আশেকান এসেছেন এ মহতি সম্মেলনে। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকের সাথে সম্পন্ন হয়েছে তিনদিন ব্যাপী এই  বিশ্ব আওলিয়া সম্মেলন।

আখেরী মোনাজাত পরিচালনা করেনঃ বর্তমান গদীনিশীন,
পীরে ত্বরীকত,রাহনুমায়ে শরীয়ত, মুফাসসিরে কোরআন,
মুফ্তীয়ে আজম, হযরতুল আল্লামা মাও: আতাউল মোস্তফা রেজভী সুন্নী আল-ক্বাদেরী (মা:জি:আ)। পীর ছাহেব কেবলা,নূর মদিনা দরবার শরীফ,নেত্রকোনা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন