শাহজাদায়ে আ'লা হযরত,মুফতীয়ে আযমে হিন্দ,আল্লামা মুফতী মোস্তফা রেজা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এর খলিফা,বাংলা-ভারত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ,চার ত্বরীকার পীরে কামেল,উস্তাজুল উলামা,মুফ্তীয়ে আজম,বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,হযরতুল আল্লামা মাওলানা আবুল কাশেম রেজভী সুন্নী আল-ক্বাদেরী (রহমাতুল্লাহি আলাইহি) এর প্রতিষ্ঠিত দরবার "নূর মদিনা দরবার শরীফ" এ আজ থেকে তিন দিন ব্যাপী "আওলিয়া মহা সম্মেলন ও ইছালে ছাওয়াব মাহফিল" শুরু হয়েছে। এবারই প্রথম মুর্শিদ কেবলা রহঃ এর বাহ্যিক উপস্থিতি ছাড়া আওলিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এটা মুরিদান-আশেকান সকলের জন্যই খুব কষ্টের মুহুর্ত। দীর্ঘ কয়েক যুগ ধরে বিশ্বব্যাপী ইসলাম ও সুন্নিয়ত প্রচার-প্রসারে অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা করে গেছেন৷ যুগের এ ক্ষনজন্মা সুন্নীরত্ন,সুন্নীয়তের উজ্জল সূর্যকে আমরা প্রায় ৮ মাস পূর্বে হারিয়ে ফেলেছি। সারা জীবন ইসলাম ও সুন্নীয়তের জন্য খেদমত করে, সবশেষ নিজের জন্মস্থান 'শালদিঘা'য় মাজার শরীফে শায়িত আছেন। আজকে উনার দরবার শরীফে বার্ষিক মাহফিল শুরু হয়েছে। আল্লাহ তা'আলা উনার রুহানী ফায়েয ও বরকত আমাদের সবাইকে নসীব করুক এবং আওলিয়া সম্মেলনের উছিলায় আমাদেরকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রেজামন্দি হাসিল করার তাওফিক দান করুক। আমিন।
Tags
নূর মদিনা দরবার শরীফ